বরিশালের বানারীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের দুইটি গাভীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক মো. বাচ্চু বেপারী জানান, টিন ও কাঠের তৈরি গোয়ালঘরে দেয়া বিদ্যুতের সংযোগ মঙ্গলবার রাতে ঝড়ে ছিড়ে যায়। পরে ওই তার গোয়াল ঘরে টিনে পড়ে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকাল ৬টার দিকে গরু দুইটি অস্বাভাবিক আচরন ও ডাক শুনে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পায় মেঝেতে পড়ে গরু দুইটি ছটফট করছে। গরু দুইটি কাছে যেতেই তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়। দ্রুত তার ছেলে বিদ্যুত সংযোগ খুলে ফেলেছে। এতে নিজে রক্ষা পেলেও গরু দুইটি মৃত্যু হয়েছে। গরু দুইটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাচ্চু বেপারী।

