সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারকে নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে অভিজ্ঞ অলরাউন্ডার করণ কেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধের পাশাপাশি ম্যাচ ফি-র শতভাগ জরিমানাও করা হয়েছে।
চলমান পুরুষদের পিএম কাপ চলাকালীন ম্যাচ-পরবর্তী অসদাচরণের জন্য বোর্ড ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তির কাছে জানিয়েছে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল(সিএএন)।
সিএএন জানিয়েছে, করণ কেসি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয় এবং বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
করণ কেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যদি কোনো খেলোয়াড় ভুলবশত কোনো আম্পায়ারকে মারধর করে, তাহলে তাকে কত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? শুধু জিজ্ঞাসার জন্য?
এমন মন্তব্য তারকা অলরাউন্ডার ম্যাচ কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করেন। ৬৫টি ওডিআই এবং ৮৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ করণ কেসি সাদা বলের উভয় ফরম্যাটেই নেপাল জাতীয় দলের একাদশের একজন নিয়মিত সদস্য।
বর্তমানে দেশে অনুষ্ঠিত পুরুষদের পিএম ৫০-ওভার কাপ-এ নেপাল পুলিশ ক্লাবের প্রতিনিধিত্ব করছেন তিনি। টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত ৬৪ রান করেছেন এবং নয়টি উইকেট নিয়েছেন। কর্ণালী প্রদেশের বিপক্ষে তার সর্বশেষ ম্যাচে করণ ব্যাট হাতে ২১ রান করেন এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচজয়ী বোলিং ফিগার অর্জন করেন।
উল্লেখ্য, সম্প্রীতি পিএম কাপ আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। কিছুদিন আগে তারকা স্পিনার সন্দীপ লমিছানেও পিএম কাপের একটি ম্যাচে মাঠের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন।

