বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

0
বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদ রানা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হাবু কামরের মোড় এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মাসুদ রানা জয়পুরহাট পৌর শহরের রূপনগর মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে। 

ওসি আনিছুর রহমান জানান, মাসুদ রানা তার বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে সদর উপজেলার হাবু কামরের মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here