বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই: ইমরানের ছেলে

0
বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই: ইমরানের ছেলে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তার ছেলে কাসিম খান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কাসিম খান বলেন, কোনো কারণ ছাড়াই তাকে মৃত্যুদণ্ড কক্ষে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইমরান খানকে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে। 

কাসিম খান আরও দাবি করেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। তিনি জানান, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

কাসিম আরও অভিযোগ করেন, এ বিষয়ে শেহবাজ শরীফের সরকার ও পরিচালকদের ‘আইনি, নৈতিক ও আন্তর্জাতিকভাবে’ জবাবদিহি করতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘জরুরি হস্তক্ষেপ’ করার আহ্বান জানিয়েছেন।

তবে, সরকার এ দাবিকে গুজব উল্লেখ করে সরাসরি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান নিরাপদে আছেন ও সুস্থ্য আছেন। তবে কাসিমের বক্তব্য পাকিস্তান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে।

এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সমর্থকরা ইতোমধ্যেই রাষ্ট্রীয় স্বচ্ছতার জন্য দাবি তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here