বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) সকালে বান্দরবান কালেক্টরেট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভাকক্ষে ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি বক্তব্য দেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনু, জেলা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

