বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

0
বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে বিসিসিআই।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের উদ্‌যাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের আসরের উদ্বোধনী দিনে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন রাখা হচ্ছে না। তবে টুর্নামেন্টের সমাপনী দিনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

আগামী ৩১ মে ফাইনাল ম্যাচের দিন সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের আইপিএলেও পুলওয়ামা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

এবারের আইপিএল শুরু হবে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here