বাগেরহাটের কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ মঞ্জারুল শিকদার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে উপজেলার সাইনবোর্ড বাজার চৌরাস্তার সামনে থেকে একটি পিকআপসহ তাকে আটক করে র্যাব-৬।
মঞ্জারুল শিকদার পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।
র্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম জানান, মঞ্জারুল ফেনী থেকে একটি পিকআপে করে বিপুল গাঁজা নিয়ে কচুয়ায় আসছে এমন সংবাদ আসে র্যাবের কাছে। সে অনুযায়ী রবিবার রাতে উপজেলার সাইনবোর্ড বাজার চৌরাস্তার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গাঁজাসহ মঞ্জারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

