বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

0
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর মোল্লা (১৭) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চিতলমারী-শিবপুর সড়কের আমতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মোল্লা উপজেলার শিবপুর গ্রামের মো. জাকারিয়া মোল্লার একমাত্র ছেলে। সে এ বছর চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি পাস করে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীর মাকে সঙ্গে নিয়ে চিতলমারী আসে। পরে আইডি কার্ড সংগ্রহের জন মাকে রেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. মহিদুল ইসলাম জানান, ‘আমি চিতলমারীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে তানভীরকে পড়ে থাকতে দেখি। পরে তাকে ভ্যানে তুলে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পরে আইনি প্রক্রিয়া শেষে তানভীর মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here