বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে ২ যুবক নিহত

0
বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে ২ যুবক নিহত

বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। 

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র উদ্ধার ও পন্যবাহি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও তিনজন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here