বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

0
বাগমারায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে র‌্যব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, চারটি চাপাতি, চারটি হাঁসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশে এসব দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here