বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

0
বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ গলফ ফেডারশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় এ নির্বাচন সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাবসমূহ হতে মনোনীত কাউন্সিলররা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদেরকে ভোট প্রদানের মাধ্যমে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে  ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এছাড়াও দেশের বিভিন্ন গলফ ক্লাবসমূহের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here