বাংলাদেশের সমর্থকরাই বিশ্বের সেরা: ডেকলান সুলিভান

0
বাংলাদেশের সমর্থকরাই বিশ্বের সেরা: ডেকলান সুলিভান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন তরুণ ফুটবলার ডেকলান সুলিভান। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সমর্থকরাই বিশ্বের সেরা।

শনিবার মালদ্বীপ থেকে দেশে ফেরার পর চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনুষ্ঠানে দলের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের ভূয়সী প্রশংসা করেন ডেকলান।

এবারের টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলিভান দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। রোনান পুরো টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন এবং দুই গোল ও একটি অ্যাসিস্ট করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যদিকে ডেকলান তুলনামূলক কম সময় মাঠে খেললেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেমিফাইনালে নেপালের বিপক্ষে বদলি হিসেবে নেমে স্বল্প সময়েই দুটি গোলের সুযোগ তৈরি করেন তিনি। ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমে দলের জয়ে ভূমিকা রাখেন।

মালদ্বীপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামে সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইনেও সমর্থন পেয়েছেন খেলোয়াড়রা। এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ডেকলান বলেন, সমর্থকদের উৎসাহই তাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টজুড়েই দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থন খেলোয়াড়দের বাড়তি শক্তি জুগিয়েছে বলে জানান তারা।

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনানও বলেন, মাঠে ও মাঠের বাইরে যেভাবে সমর্থন পেয়েছেন, তা দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here