বাংলাদেশি সাংবাদিকদের ভারত সফর নিয়ে জিও ইস্যু করবে না সরকার

0
বাংলাদেশি সাংবাদিকদের ভারত সফর নিয়ে জিও ইস্যু করবে না সরকার

বাংলাদেশি সাংবাদিকদের টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে ভারতে যাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো গভর্নমেন্ট অর্ডার (জিও) দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।  নিরাপত্তা নিয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হলে সাংবাদিকদের ভারত সফরে সরকারের কোনো বাধা নেই বলেও জানান তিনি। 

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রায় একশ’ সাংবাদিক আইসিসির এক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর শুরুতে সবার এক্রিডিটেশন বাতিল করা হয়।  পরে আইসিসি নতুন করে এক্রিডিটেশন প্রক্রিয়া শুরু করে এবং অনেক বাংলাদেশি সাংবাদিককে পুনরায় এক্রিডিটেশন দেয়।

আজ বৃহস্পতিবার এক্রিডিটেশন পাওয়া সাংবাদিকরা ভারত যেতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেন, ‘আইসিসি যদি এক্রিডিটেশন দিয়ে থাকে, তাহলে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের জিও ইস্যু করা হবে না। আপনারা যদি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত থাকেন, তাহলে যেতে পারবেন।’

তিনি আরও জানান, ক্রিকেট দলকে ভারতে যেতে না দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নির্দিষ্ট নিরাপত্তা শঙ্কার কারণে। ক্রিকেটের ক্ষেত্রে থ্রেট ইস্যুটি মূলত মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত হয়েছে। সে কারণেই বিষয়টি আলাদা করে পর্যালোচনা করা হয়েছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here