বরিশালে ট্রাক্টর-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক নিহত

0
বরিশালে ট্রাক্টর-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ও উজিরপুরে ট্রাক্টরের (পেকু) সাথে মুখোমুখি সংঘর্ষে রোগীবাহী অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছে। এছাড়াও শিশুসহ সাতজন আহত হয়েছে। শুক্রবার নামাজের সময় উপজেলার মাহিলারা মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছে। নিহত এ্যাম্বুলেন্স চালক মো. নাইমুল আলম (২৮) চট্রগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মিঙ্গলী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে। নিহত বাসের চালক হলেন কবির হোসেন। বরগুনার বাসিন্দা কবির হোসেন ইসলাম পরিবহনের বাসের চালক ছিলেন। 
 
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে রোগী ও স্বজন নিয়ে বিসমিল্লাহ পরিবহনের একটি এ্যাম্বুলেন্স বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। এ্যাম্বুলেন্সটি মহাসড়কের মাহিলারা মোল্লা বাড়ি এলাকায় পৌছুলে বিপরীতদিকগামী ইট বোঝাই পেকুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমরে মুছরে গিয়েছে। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাক্টরের চালক শাকিল হোসেন ও প্রদীপসহ অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম এবং সানজিদা খানম। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here