বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘পিকি ব্লাইন্ডার্স’

0
বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘পিকি ব্লাইন্ডার্স’

বিশ্বজুড়ে ঝড় তোলা জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বড়পর্দায় ফিরছে বার্মিংহামের গ্যাংস্টাররা!

প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ইংল্যান্ডের এই শহরে কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি ঘিরে নির্মিত টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। এবার আসছে বিশ্বব্যাপী সাড়া জাগানো এই সিরিজের স্পিন-অফ সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমোরটাল ম্যান’। 

অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি পুনরায় তার আইকনিক চরিত্র ‘টমাস শেলবি’ রূপে পর্দায় ফিরছেন, যা দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে সিনেমাটির একটি টিজার প্রকাশ করেছে। যেখানে আঁচ পাওয়া যায়, মুক্তি প্রতীক্ষিত এই সিনেমা হতে যাচ্ছে মূল সিরিজের ধারাবাহিকতা, যদিও কাহিনী এখনও গোপন রাখা হয়েছে!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৬ মার্চ) বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, আগামী ২০ মার্চ এটি আসছে নেটফ্লিক্সের পর্দায়।

টমির বোন অ্যাডা থর্নের ভূমিকায় আবারও অভিনয় করেছেন সোফি রান্ডেল। শেলবি পরিবারের সহযোগী হেইডেন স্ট্যাগ ও চার্লি স্ট্রংয়ের ভূমিকায় দেখা যাবে স্টিফেন গ্রাহাম ও নেড ডেনেহিকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত রেবেকা ফার্গুসন, ব্যারি কেওগান, টিম রথ ও জে লাইকারগো।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা টম হার্পার, তিনি এর আগে সিরিজটির বেশ কয়েকটি এপিসোড পরিচালনা করেছেন। ২০১৩ সালে বিবিসি-তে সর্বপ্রথম পিকি ব্লাইন্ডার্স’র প্রিমিয়ার হয়েছিল, পরে এর মার্কিন স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। সিরিজটির ক্রিয়েটর ও চিত্রনাট্যকার হিসেবে ছিলেন স্টিভেন নাইট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here