বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস

0
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুই বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিস আরও জানায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশেই রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here