বগুড়া প্রেস ক্লাবের নেতৃত্বে রানু-কালাম

0
বগুড়া প্রেস ক্লাবের নেতৃত্বে রানু-কালাম

বগুড়া প্রেস ক্লাবে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালাম আজাদ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ক্লাবের ১৬৮ সদস্যের মধ্যে ১৫৮ জন নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। 

নির্বাচনে সভাপতি পদে রানু ৭৯টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কালাম পেয়েছেন ৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট।

নির্বচানে কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেলে বেচান-কালাম পরিষদ এবং অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহমেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও গোলজার হোসেন মিটু, হারুন উর রশীদ তালুকদার নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here