বগুড়ায় দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী শাহে আলম

0
বগুড়ায় দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে ১০ কোটি টাকা ব্যয়ে দুটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

জানা যায়, শিবগঞ্জ উপজেলায় জন্মলগ্ন থেকেই কোন ডাকবাংলো ছিল না। দীর্ঘদিন ধরে শিবগঞ্জে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সেই দাবি পূরণ করেছেন। যা শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

এদিন উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তিনি বলেন, শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩ কোটি টাকা।

অন্যদিবে বেলা সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলায় হাতিবাঁধা অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে করতোয়া নদীর উপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেতুটি নির্মিত হলে করতোয়া নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। বর্ষা মৌসুমে ভোগান্তি কমে আসার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ ও দ্রুত হবে। ফলে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here