বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা

0
বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা

বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের নতুন করে মেরামতের কাজ ভেঙে ফেলে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা করা হয়। 
জানা গেছে, ২০২৪ এর ৭ ফেব্রুয়ারি বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই জাপার কার্যালয়টি অরক্ষিত অবস্থায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয়। নতুন করে ইটের গাঁথুনি দেওয়া হয়। কিন্তু রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত সেই নতুন গাঁথুনি ভেঙে ফেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয়ের মেরামতের কাজ চলছিল। শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে এ ঘটনায় দলটির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here