বগুড়ায় গ্রামীণ খেলায় ঈদ আনন্দ উৎসব

0
বগুড়ায় গ্রামীণ খেলায় ঈদ আনন্দ উৎসব

বগুড়ায় ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে ‘ঈদ আনন্দ উৎসব’ পালিত হয়েছে। রবিবার (২২ মার্চ) দিনব্যাপী বগুড়া সদরের মধ্য ধাওয়াপাড়া যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, ‘সাদিয়া হলুদ ঘর’-এর স্বত্বাধিকারী সহিদুল ইসলাম লালো, চাকরিজীবী আশিক আহম্মেদ, মামুন, শাহাদৎ, শহর যুবদল নেতা গোলাম মোস্তফা মিলন, আব্দুল মতিন জিন্নাহ, মজিদ, দুলাল, তৈয়বর, জাহিদুল প্রমুখ।

দিনব্যাপী উৎসবে হাঁড়িভাঙা, কলাগাছ, হাঁস, গরু লড়াই, মেয়েদের বাস্কেটবল, চেয়ার খেলা, বালিশ খেলা, গুপ্তধন, মার্বেল, বিস্কুট, দৌড়, বস্তা, ডালা খেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ঈদ আনন্দ উৎসবের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here