‘ফ্রি ইমরান খান’ টি-শার্টে মাঠে ঢুকতে বাধা, শেষে অনুমতি দিলো অস্ট্রেলিয়া

0
‘ফ্রি ইমরান খান’ টি-শার্টে মাঠে ঢুকতে বাধা, শেষে অনুমতি দিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচে ‘ফ্রি ইমরান খান’ লেখা টি-শার্ট পরাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের প্রথম দিনে দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার ম্যাচে প্রবেশের সময় লুক ব্রাউন নামের এক দর্শককে আটকে দেন নিরাপত্তাকর্মীরা।

নিরাপত্তাকর্মীদের দাবি, টি-শার্টটি রাজনৈতিক বার্তা বহন করছে। তাই দর্শককে মাঠে ঢুকতে হলে টি-শার্ট ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পর্যালোচনা করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয়, দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নিরাপত্তাকর্মীদের সিদ্ধান্ত নিয়ম অনুযায়ীই ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। তাই বিষয়টি কেবল রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

দর্শক লুক ব্রাউন জানান, মাঠে প্রবেশে বাধা পেয়ে তিনি বিস্মিত হয়েছেন। নিরাপত্তাকর্মীদের আচরণ ভদ্র হলেও সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ক্রিকেট বিশ্বকে ইমরান খানের পাশে দাঁড়ানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here