ফ্রান্সে এক্সের অফিসে তল্লাশি ‘রাজনৈতিক আক্রমণ’: মাস্ক

0
ফ্রান্সে এক্সের অফিসে তল্লাশি ‘রাজনৈতিক আক্রমণ’: মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্যারিস কার্যালয়ে তল্লাশির ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রযুক্তি ধনকুবের ও প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের এক বিবৃতির প্রতিক্রিয়ায় ইলন মাস্ক এ মন্তব্য করেন। ওই বিবৃতিতে বলা হয়, অ্যালগরিদমে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ডেটা সংগ্রহের অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তারা অপরাধমূলক তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় আমরা হতাশ, তবে বিস্মিত নই।’

এতে আরও বলা হয়, তদন্তের মূল লক্ষ্য না হওয়া সত্ত্বেও প্যারিসের পাবলিক প্রসিকিউটরের দপ্তর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। মূলত এর মাধ্যমে কর্মচারীদের নিশানা করে এক্সের শীর্ষ ব্যবস্থাপনার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে তারা।

এর আগে প্যারিস প্রসিকিউটরের সাইবার ক্রাইম ইউনিট জানায়, চলমান একটি তদন্তের অংশ হিসেবে তারা এক্সের প্যারিস কার্যালয়ে তল্লাশি চালিয়েছে।

প্রসিকিউটরের দপ্তর বলছে, ২০২৫ সালের জানুয়ারিতে তদন্ত শুরু হয়েছে। এক্সের অ্যালগরিদমিক কার্যক্রম ও সেগুলোর সম্ভাব্য অপব্যবহার যাচাই জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here