ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী

0
ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস আমরা বুঝতে পারব না: ফারুকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এ সম্পর্কে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি। 

তার কথায়, নিউজফিড ভরে আছে সুখী মানুষের আনন্দাশ্রুতে। আমরা যারা প্রিভিলেজড লাইফ লিড করি তারা হয়তো ফ‍্যামিলি কার্ড নিয়ে এই মানুষগুলোর উচ্ছ্বাস বুঝতে পারব না। তবে অশ্রুর ভাষা তো সবাই বুঝতে পারি।

বিষয়টি মোটেও সহজ ছিল না উল্লেখ করে ফারুকী বলেন, সরকারে আসার তিরিশ দিনের মধ্যে এটা শুরু করতে পারা সহজ নয়। সরকারে তো ছিলাম, ফলে সরকার যন্ত্রের গতি সম্পর্কে কিছুটা ধারণা আছে। 

নিজের অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর কনটিনিউয়াস মনিটরিংয়ের ফল এটা। আমি শুধু আশা করব অন‍্যান‍্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই গতির সঙ্গে তাল মিলিয়ে তাদের নিজেদের কাজগুলো যেন করে। কারণ, সব কাজ তো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় থাকবে না। কিন্তু সেটা হয়তো মন্ত্রণালয়ের টপ লিস্টে থাকা দরকার এবং ঠিকঠাক সম্পন্ন হওয়াও দরকার।

প্রসঙ্গত, আজ থেকে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের মাধ্যমে রাজধানীর কড়াইল বস্তিসহ বেশ কিছু এলাকায় আজ থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পরিবার মাসে ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবে। প্রথম পর্যায়ে জুন ২০২৬-এর মধ্যে ৪০,০০০ পরিবারকে এই কার্ড দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here