ফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির কণ্ঠে আনন্দের গান

0
ফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির কণ্ঠে আনন্দের গান

দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার নিয়ে এলেন নতুন একটি গান। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পি।

গানটি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্মউপলব্ধির গল্প উঠে এসেছে এই গানে। ‘মন উজালা মন উতলা / খেলছো তুমি কিসের খেলা’- এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ।

সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গানটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন জনপ্রিয় র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার সব সময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুণ মেলবন্ধন হলো। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here