ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ

0
ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ

গত ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও।

রবিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

সংস্থাটির সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯.১৩ শতাংশ হয়েছে। গত জানুয়ারি মাসে যেটি ছিল ৮.৫৮ শতাংশ।

অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে। জানুয়ারি মাসে যেটি ছিল ৮.২৯ শতাংশ।

এদিকে, জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯.০১ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে ০.২০ শতাংশ।

এছাড়া, ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.২১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.০৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৪ শতাংশ।

ফেব্রুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.০৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৫৭ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here