ফেনীতে গাঁজাসহ ২ যুবক আটক

0
ফেনীতে গাঁজাসহ ২ যুবক আটক

ফেনী জেলার কালিপাল দশমীঘাট এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার।

গ্রেফতারকৃত দুইজনই গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দোষী প্রমাণিত হলে, মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে (১) ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার গোবিন্দ ধবল ইউনিয়নের খোকন মিয়ার ছেলে রবিউল ইসলাম শুভ (২০), ফেনী সদরের পশ্চিম সিলোনিয়ার মাইন উদ্দিন এর ছেলে হুমায়ুন কবির (২৫) উভয়কে ১০০ টাকা করে পাঁচ দিনের জন্য বিনাশ্রম কারাদণ্ড করা হয়

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here