ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালকের মৃত্যু

0
ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আতাউর রহমান (২৪)। তিনি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

নিহতের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলিচালক আতাউর রহমান। ট্রলিটি ফুলবাড়ী ধরলা সেতু পার হয়ে কিছুদূর যাওয়ার পর হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এসআই শাহ আলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here