ফুলগাজীতে জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

0
ফুলগাজীতে জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীর ফুলগাজী উপজেলায় ফসলি জমির টপসয়েল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় কৃষিজমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কামাল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে পুলিশ ও আনসার সদস্যদের একটি দল সহায়তা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here