দুই বছর প্রেম করার পর বিয়ে করতে চললেন মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। বাগদানের এক বছর পর অবশেষে এই যুগলের বিয়ের খবরটি প্রকাশ্যে এল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, আগামী ৩ জুলাই নিউইয়র্কে বসছে এই তারকা জুটির বিয়ের আসর। আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। এমনকি অতিথিদের আমন্ত্রণ গ্রহণের আগেই গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে বলা হয়েছে।
তবে এখনো বিয়ের ভেন্যু প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, জাদুঘরসদৃশ কোনো অভিজাত স্থানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
সম্প্রতি গায়িকা টেইলর সুইফট নিউ ইয়র্কে বধূ সাজে সেজেছিলেন। এ তথ্য ফাঁস হওয়ায় হতাশ হয়েছেন টেইলর ও ট্র্যাভিস। তবে বিষয়টি নিয়ে তারা কোনো আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন না। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য টেইলর সুইফট ও ট্র্যাভিসের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় ডেইলি মেইল।
২০২৩ সালের জুলাইয়ে একটি স্টেডিয়ামে পারফর্ম করার সময় কাছাকাছি আসেন তারা। এরপর সেপ্টেম্বরে শুরু হয় প্রেমের গুঞ্জন, আর ডিসেম্বরে নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন সুইফট। পরে আগস্টে সামাজিক মাধ্যমে বাগদানের ঘোষণা দেন এই তারকা যুগল।
এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুইফট। ২০২৩ সালের এপ্রিলে সেই সম্পর্কের ইতি ঘটে। এছাড়া টম হিডলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গেও তার সম্পর্কের খবর শোনা গিয়েছিল।
৩৬ বছর বয়সি গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।
অন্যদিকে, তিনবারের সুপার বোলজয়ী ট্র্যাভিস কেলসে অনেক আগেই সুইফটের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে সেই ভালোবাসাই এখন বিয়ের রূপ নিতে যাচ্ছে।

