নারায়ণগঞ্জের ফতুল্লায় চুল কাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকায় মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।
দগ্ধদের একজন হলেন নরসুন্দর মিন্টু। তাৎক্ষণিকভাবে পথচারী শিশুসহ অন্যদের নাম জানা যায়নি। এই ঘটনায় দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে।
স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমেছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়।
এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।

