দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারি ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, দিনাজপুর পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনসহ পরিদর্শন টিম জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারি ইম্পেরিয়াল মেডিকেল কলেজ ছাড়াও জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস পরিদর্শন করে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ডিনের পক্ষে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, বিএমঅ্যান্ডডিসি ঢাকা কর্তৃক মনোনীত প্রতিনিধি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রতিনিধি অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঞ্জিত দাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ডা. সায়মা আক্তার চৌধুরী, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস প্রমুখ।
পরিদর্শনকালে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে ইম্পেরিয়াল মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবুসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গপ্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

