প্রশংসার মধ্যেই গম্ভীরকে সতর্ক করলো সৌরভের

0
প্রশংসার মধ্যেই গম্ভীরকে সতর্ক করলো সৌরভের

প্রথম ভারতীয় কোচ হিসেবে পরপর দুটি ট্রফি জয়ের কৃতিত্ব গড়েছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে এই যাত্রাটা এত্টো সহজ ছিল না।

বিশ্বকাপের মাঝেও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচকে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটনকে খেলানো। টানা ব্যর্থতার পরেও অভিষেক-বরুণকে সুযোগ দেওয়া নিয়ে কটাক্ষ শুনতে হয় গম্ভীরকে। কিন্তু বিশ্বকাপ জয়ের পরে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, সেটা স্পষ্ট জানালেন দেশটির সাবেক অধিনায়ক কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই যথেষ্ট নয় বলে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে চলা ওয়ানডে বিশ্বকাপ আসল পরীক্ষা।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপই হতে চলেছে গম্ভীরের আসল পরীক্ষা। তবে আশা করি, দলকে নিয়ে সেই চ্যালেঞ্জ পার করতে পারবেন তিনি। ২০২৩ সালের বিশ্বকাপে হারের ক্ষত এখনও ভুলে উঠতে পারেনি ভারত। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ২০২৭-এ রোহিত-বিরাটের পাশাপাশি গম্ভীরের কাছেও কঠিন চ্যালেঞ্জ।

এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নাজেহাল হওয়ার কথাও তুলে ধরেছেন সৌরভ। স্পষ্ট বলে দিলেন, ‘লাল বলের ক্রিকেটে অনেক উন্নতি করতে হবে। উইকেট কেমন থাকবে, সেটা নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা মাথা থেকে বের করতে হবে।

দলের ধারাবাহিস সাফল্যে গম্ভীরের ওপর আস্থা রাখছেন সৌরভ। তিনি উল্লেখ করেন, সাদা বলের ক্রিকেটে গম্ভীর খুবই ভালো কোচ। আরও কিছুটা সময় দিলে লাল বলের ক্রিকেটেও তার কোচিংয়ে উন্নতি করবে দল, এমনটাই মনে করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here