প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বগুড়ায় দোয়া ও ইফতার

0
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বগুড়ায় দোয়া ও ইফতার

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান, বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকালে বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনের হলরুমে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাতফুন আহম্মেদ খান রুবেল, শহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।

এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বগুড়ার ৬টি আসনের সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here