প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

0
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

এ বিষয়ে আতিকুর রহমান বলেন, এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে। 

একই সঙ্গে বিভ্রান্ত করতে এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আতিকুর রহমান রুমন।

সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে অবহিত করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here