প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

