প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে অসহায়দের মাঝে

0
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে অসহায়দের মাঝে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে অসহায়দের হাতে হাতে। শুক্রবার বিকেলে বাগেরহাটের রামপালের হুড়কায় অসহায় নারী-পুরুষদের হাতে এ শাড়ি কাপড় ও নগদ টাকা তুলে দেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পর্যায়ক্রমে তিনি রামপালের বিভিন্ন ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ করছেন। এর আগে মোংলায় অসহায়দের মাঝে কাপড় ও টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে সারাদেশে অসহায়দের সহায়তা করছেন। যাতে আমরা সবাই একসাথে মিলে মিশে ঈদ করতে পারি। তিনি আরো বলেন, যে যত বড় ক্ষমতাধর ও দুর্বল হোক না কেন, সবাই ন্যায় বিচার পাবে। কোনো অবস্থাতেই এলাকার শান্তিশৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসাথে বাস করতে চাই। যেখানে কোনো হিংসা ও হানাহানি থাকবে না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here