পেশিতে চোট পেলেন হ্যারি কেইন

0
পেশিতে চোট পেলেন হ্যারি কেইন

চোটের কারণে গোলের প্রধান ভরসা হ্যারি কেইনকে ছাড়াই বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামতে হবে বায়ার্ন মিউনিখকে। পায়ের পেশিতে আঘাত পাওয়ায় বুন্ডেসলিগার আসন্ন এই ম্যাচে ইংলিশ তারকাকে পাচ্ছে না জার্মান চ্যাম্পিয়নরা।

গত কয়েক মৌসুম ধরে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন কেইন। চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সম্প্রতি লিগের দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

তবে সেই ম্যাচের পর থেকেই পায়ের পেশিতে ব্যথায় ভুগছেন কেইন। যদিও চোটটি গুরুতর নয় বলে জানিয়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেইন এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই তাকে মনশেনগ্লাডবাখ ম্যাচে ঝুঁকি নিয়ে খেলানো হচ্ছে না।

কম্পানি বলেন, ‘এটি ছোট ধরনের চোট এবং ভবিষ্যতের জন্য বড় কোনো সমস্যা নয়। তবে তাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই।’

চলতি বুন্ডেসলিগা মৌসুমে দারুণ ছন্দে আছেন কেইন। শেষ চার ম্যাচেই দুটি করে গোল করেছেন তিনি। এখন পর্যন্ত ২৪ ম্যাচে তার গোল সংখ্যা ৩০।

এই ফর্মে থাকায় এক মৌসুমে বুন্ডেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনাও তৈরি হয়েছিল তার সামনে। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে রবের্ত লেভানদোভস্কির দখলে, তিনি বায়ার্নের হয়ে এক মৌসুমে ৪১ গোল করেছিলেন।

এদিকে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here