পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাইয়ুম একই এলাকার মো. শরীফের ছেলে।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল শেষে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন এসআই আবু সাঈদ রানা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here