পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৮৬৬

0
পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৮৬৬

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, শুক্রবার সারা দিন অভিযান চালিয়ে ওই এক হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৩২০ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫৪৬ জনকে।

এদিকে রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here