পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

0
পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৫ ও ১৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৭৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১০৯ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টি কোম্পানির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৮ পয়েন্ট কমে   অবস্থান করছে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here