পুঁজিবাজারে সূচকের বড় পতন

0
পুঁজিবাজারে সূচকের বড় পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪৮ ও ২০১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১২৩ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টি কোম্পানির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮২৫ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here