সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৫ ও ১৯৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫১টি কোম্পানির, কমেছে ১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

