পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে

0
পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৪ ও ২১০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ১৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩০২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৪ লাখ টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here