বগুড়া সদরের পীরগাছা এ. এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদরের লাহেড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাছের ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। তাদেরকে দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাহেড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোখলেছার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আঞ্জুয়ারা শহিদুল।
এ সময় আরও বক্তব্য রাখেন পীরগাছা এ. এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আরিফুল ইসলাম, সদস্য আরশাদ হোসেন রুবেল, জালাল উদ্দিন জালু, জালাল উদ্দিন মন্ডল, মিঠন মিয়া, মনিরা ইয়াসমিন প্রমুখ।
ক্রীড়া পরিচালনা করেন আফরোজা আক্তার, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সিহাব হোসাইন, শেফালী খাতুন ও আব্দুল মমিন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, চামচ দৌড়, কলসি দৌড়, চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

