পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক তানভীর

0
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি এবং এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

২০২৬ সালের জন্য একটি মাত্র প্যানেল থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল করিম প্যানেলের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন— সহ-সভাপতি: খেলাফত হোসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি); যুগ্ম সাধারণ সম্পাদক: জিয়াউল হক (সময় টিভি); কোষাধ্যক্ষ: কুমার শুভ রায় (বাংলাভিশন); দপ্তর ও পরিসম্পদ সম্পাদক: তামিম সরদার (ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা); সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: কবির হোসাইন (দীপ্ত টিভি);
ক্রীড়া সম্পাদক: রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর); তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক: শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাহামুদ হোসেন (ইউএনবি), এম. এ. রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) এবং কে. এম. হাবিবুর রহমান (ডেইলি স্টার ও ডিবিসি টিভি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here