পিএসএলে যুদ্ধের প্রভাব, পাল্টে গেল মুস্তাফিজদের ম্যাচ ভেন্যু

0
পিএসএলে যুদ্ধের প্রভাব, পাল্টে গেল মুস্তাফিজদের ম্যাচ ভেন্যু

মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের ছয় ক্রিকেটার আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন। তবে যুদ্ধের প্রভাব ও নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান, পাকিস্তান-আফগানিস্তান চলমান সংঘাতের প্রভাব পড়ে পিএসএলের আয়োজনেও। শুরুতে ৬টি শহরে খেলা হওয়ার কথা থাকলেও এখন সব ম্যাচ কেবল লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে। এছাড়া দর্শকশূন্য মাঠে খেলা হবে এবং পূর্বনির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ‘প্রতিদিন ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে আসতে পারবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই চলমান সংকট শেষ না হওয়া পর্যন্ত দর্শক প্রবেশ বন্ধ রাখা হলো।’

নতুন ভেন্যু অনুযায়ী সূচি:

২৬ মার্চ থেকে ৬ এপ্রিল: লাহোরে প্রথম ১৪টি ম্যাচ
৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল: করাচিতে ১৫টি ম্যাচ
২১ এপ্রিল থেকে লাহোরে ফেরানো হবে ম্যাচ
কোয়ালিফায়ার রাউন্ড ২৮ এপ্রিল করাচি ও লাহোরে
ফাইনাল ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

বাংলাদেশের ছয় খেলোয়াড়ের মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, আর নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here