পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

0
পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের থেকে পর্দা উঠছে আজ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) লাহোরে জমকালো আয়োজন ও দর্শক উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী দুই দল লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন। 

লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। নতুন মৌসুমকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

দেশি-বিদেশি তারকাদের উপস্থিতিতে এবারের পিএসএল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে। টুর্নামেন্টজুড়ে থাকবে হাইভোল্টেজ ম্যাচ, তরুণদের উত্থান এবং অভিজ্ঞদের দাপট। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট এক আসরের অপেক্ষা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here