পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

0
পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই লাহোর কালান্দার্স মাঠে নামবে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার খবর, দলে রয়েছেন দুই তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

২৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে হবে লাহোর কালান্দার্সের ম্যাচ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে নতুন ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনকে মোকাবিলা করবে লাহোর।

বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন মহসিন নাকভি কর্তৃক ঘোষণা করা ক্লোজ-ডোর পিএসএল ঘোষণার পরপরই। মোস্তাফিজ, ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম একদিন পর দেশ ছাড়েন। পরদিন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পাকিস্তানে পৌঁছান। দুবাইয়ে ট্রানজিটের পর সব খেলোয়াড় এখন পৌঁছেছেন নিজ নিজ ফ্রাঞ্চাইজির হোটেলে এবং ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন।

বাংলাদেশের দর্শকরা পিএসএলের উদ্বোধনী ম্যাচসহ আসরের সব খেলা সরাসরি দেখতে পারবেন দেশীয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসে। পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here