পাডিক্কালকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

0
পাডিক্কালকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

মাত্র ৪ রানের ইনিংস খেলেই নতুন এক বিশ্ব রেকর্ডের মালিক হলেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে তার অবদান খুব বড় না হলেও এই ছোট্ট ইনিংসই তাকে নিয়ে গেল রেকর্ড বইয়ের শীর্ষে।

এবার কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে কোনো টিনএজারের সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নিলেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ড ছিল ভারতীয় ব্যাটসম্যান দেবদূত পাডিক্কালের দখলে।

২০১৯-২০ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কর্ণাটকার হয়ে ১২ ম্যাচে ৫৮০ রান করেছিলেন পাডিক্কাল।

তাকে ছাড়িয়ে যেতে আইপিএলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সূর্যবংশীর প্রয়োজন ছিল মাত্র ২ রান। সেই ম্যাচে তিনি ৬ বলে ৪ রান করে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেন রাজস্থান রয়্যালসের ওপেনার।

এবার আসরে ১৪ ম্যাচ শেষে সূর্যবংশীর মোট রান দাঁড়িয়েছে ৫৮৩, স্ট্রাইক রেট ২৩২.২৭।

এই তালিকায় সূর্যবংশী ও পাডিক্কাল ছাড়া আর কেউই ৫০০ রানও করতে পারেননি। ৩৯৭ রান নিয়ে যৌথভাবে তিন নম্বরে আছেন ভারতের তিলক ভার্মা এবং দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

২০২২ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিলক ভার্মা এবং ২০২৪-২৫ মৌসুমে এসএ২০ লিগে পার্ল রয়্যালসের হয়ে প্রিটোরিয়াস এই রান করেন।

অসাধারণ ব্যাটিংয়ে বয়সভিত্তিক একাধিক রেকর্ড ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন সূর্যবংশী। এবার যোগ হলো আরেকটি অনন্য অর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here