পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

0
পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। একইসঙ্গে উভয় পক্ষকে একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দেশটি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মধ্যস্থতার প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পোস্টে তিনি লেখেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের পরিবেশ তৈরি এবং দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

এদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে পৃথক এক বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা বা সংঘাত বাড়িয়ে তুলতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেছে তারা। 

পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশের সঙ্গেই ইরানের সীমান্ত রয়েছে। পাকিস্তানের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ইরানে। তবে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে তেহরান। এর আগে, গত অক্টোবরেও যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল, তখনও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।

তথ্যসূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here